• ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই সফর, ১৪৪৮ হিজরি

আব্দুল মজিদ মন্ডল

Editorial panel
প্রকাশিত সেপ্টেম্বর ১৭, ২০২৫
আব্দুল মজিদ মন্ডল

আব্দুল মজিদ মন্ডল (৯ জুলাই ১৯৪৮–২২ জানুয়ারি ২০২১) ছিলেন বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার ব্যবসায়ী ও রাজনীতিবিদ যিনি সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ছিলেন
আব্দুল মজিদ মন্ডলের জন্ম ৯ জুলাই ১৯৪৮ সালে। তার পৈতৃক বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুরের রূপনাই উত্তরপাড়া গ্রামে। তিনি জহুরুল ইসলামের বড় ছেলে। তার ২ ছেলে ও ২ মেয়ের মধ্যে বড় ছেলে আব্দুল মমিন মন্ডল ব্যবসায়ী ও সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য।
মন্ডল আওয়ামী লীগের এনায়েতপুর থানা সভাপতি ছিলেন। তিনি ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সিরাজগঞ্জ-৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।[১]

তিনি মন্ডল গ্রুপের চেয়ারম্যান ছিলেন। তিনি সিরাজগঞ্জ জেলা প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করেন।
আব্দুল মজিদ মন্ডল ২২ জানুয়ারি ২০২১ সালে ঢাকায় মৃত্যুবরণ করেন।