• ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

ড. মো. সাখাওয়াত হোসেন

Editorial panel
প্রকাশিত জুন ১, ২০২৪
ড. মো. সাখাওয়াত হোসেন

ড. মো. সাখাওয়াত হোসেন (জন্ম: ১৫ মে ১৯৮০) একজন বাংলাদেশি ব্যবসায়ী, লেখক, সাংবাদিক ও সমাজসেবক। তিনি গ্লোবাল ওয়ার্ল্ড লিমিটেডের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক, রাবার রপ্তানিতে বাংলাদেশের পথিকৃৎ এবং বিভিন্ন সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডে সক্রিয় একজন সমাজসেবক হিসেবে পরিচিত।

প্রারম্ভিক জীবন ও শিক্ষা:

ড. মো. সাখাওয়াত হোসেন বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের দক্ষিণ মোরাকাঠী গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মো. আব্দুর রাজ্জাক মিয়া একজন ক্রীড়াবিদ ও সরকারি চাকুরিজীবী ছিলেন এবং মাতা বেগম শামসুন নাহার একজন গৃহিণী। তিন ভাইবোনের মধ্যে তিনি সর্বকনিষ্ঠ।

তার শিক্ষাজীবনের শুরু হয় বামরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। পরবর্তীতে তিনি আল-হেলাল একাডেমী প্রি-ক্যাডেট স্কুল থেকে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন। মাধ্যমিক শিক্ষার জন্য তিনি পালরদী মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি হন এবং বামরাইল এবি ইনস্টিটিউট থেকে ১৯৯৫ সালে এসএসসি পাশ করেন। ১৯৯৭ সালে শেরে বাংলা ডিগ্রি কলেজ থেকে এইচএসসি এবং বিএম কলেজ, বরিশাল থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ডিগ্রি লাভ করেন।

পরে উচ্চশিক্ষার জন্য তিনি সাইপ্রাসে যান এবং ইউরো সিটিএল একাডেমি থেকে আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নে মাস্টার্স এবং ইউরোপিয়ান ইউনিভার্সিটি অফ লেফকে থেকে ট্যুরিজম ম্যানেজমেন্টে ডিপ্লোমা সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি তুরস্কে গমন করে ইস্তাম্বুল ইউনিভার্সিটিতে টার্কিশ ভাষা ও সংস্কৃতিতে ডিপ্লোমা সম্পন্ন করেন এবং গ্রীক, রাশিয়ান ও আজারি ভাষায় কোর্স করেন। ইংরেজি ভাষায়ও তার অগাধ দক্ষতা রয়েছে।

পেশাগত জীবন:

শিক্ষাক্ষেত্রে অবদান: তুরস্কের বালকান এইতিম কুরুমলারি ইনস্টিটিউটে তিনি তিন বছর শিক্ষকতা করেছেন এবং মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক তার্কিশ শিক্ষার্থীদের ইংরেজি ভাষা শিখিয়েছেন।

সাহিত্য ও সাংবাদিকতা:

সাহিত্যচর্চা ও সাংবাদিকতা জীবনের শুরু হয় অনার্স পড়াকালীন সময়ে। তিনি দৈনিক গ্রাম সমাচারে লেখালেখি শুরু করেন এবং পরবর্তীতে দৈনিক মতবাদ-এর বার্তা সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের বরিশাল আবাসিক কার্যালয়ের প্রতিনিধি ছিলেন। এছাড়াও তিনি দৈনিক আজকের বার্তা, আজকের কাগজ ও অন্যান্য পত্রিকায় কাজ করেছেন।

তার প্রকাশিত উল্লেখযোগ্য বইগুলোর মধ্যে রয়েছে:

নিমগ্ন নিসর্গের পদাবলী (ভ্রমণ কাহিনী), ছড়ায় ছড়ায় ঈদ, যে কথা হয়নি বলা, শোকের মিছিল (এই বইটির জন্য ২০২২ সালে ঢাকা সাব-এডিটরস কাউন্সিল কর্তৃক লেখক পুরস্কারের জন্য মনোনীত হন)

ব্যবসায়িক কার্যক্রম:

২০১০ সালে তিনি আজারবাইজানের বাকু শহরে ফুড ইন্ডাস্ট্রি ও আমদানি-রপ্তানি ব্যবসা শুরু করেন। পরবর্তীতে আফ্রিকা ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে গোল্ড কনসালটেন্সির কাজ করেন। ২০১১ সালের শেষ দিকে তিনি বাংলাদেশে ফিরে এসে গ্লোবাল ওয়ার্ল্ড লিমিটেড প্রতিষ্ঠা করেন।

গ্লোবাল ওয়ার্ল্ড লিমিটেড রাবার, লেদার, তৈরি পোশাক ও কৃষিজাত পণ্য রপ্তানি করে থাকে এবং ইউরোপ, মধ্যপ্রাচ্য ও এশিয়ার বিভিন্ন দেশে পণ্য সরবরাহ করে। রাবার রপ্তানিতে বাংলাদেশে পথিকৃৎ হিসেবে ২০২১ সালে তিনি রপ্তানি উন্নয়ন ব্যুরো কর্তৃক পুরস্কৃত হন। তিনি বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের সাথে বিদেশি বিনিয়োগ আকর্ষণের কার্যক্রমেও যুক্ত। তিনি আমেরিকান ইস্ট কোস্ট ইউনিভার্সিটি থেকে ইনোভেটিভ বিজনেস ম্যানেজমেন্ট এন্ড লিডারশিপে সম্মানসূচক (Honourary Doctorate) ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।

সমাজসেবা:

তার সমাজসেবামূলক কর্মকাণ্ডের মধ্যে রয়েছে মসজিদ ও অজুখানা নির্মাণ, গরীবদের মাঝে, কুরবানী প্রদান, দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, খাদ্য বিতরণ কার্যক্রম , প্রায় ৩,০০০ নলকূপ স্থাপন

যুব উন্নয়ন:

১৯৯৭ সালে তিনি সূর্য তরুণ ক্রীড়া সংঘ প্রতিষ্ঠা করেন, যা আজও যুবকদের খেলাধুলায় উৎসাহিত করে যাচ্ছে। তরুণদের মাঝে স্বাস্থ্য সচেতনতা ও নেতৃত্ব উন্নয়নের উদ্দেশ্যে সংগঠনটি কাজ করছে।

ব্যক্তিগত জীবন:

তিনি বিবাহিত এবং দুই কন্যা সন্তানের জনক। তার স্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক স্টাডিজ-এ মাস্টার্স সম্পন্ন করেছেন।