• ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই সফর, ১৪৪৮ হিজরি

অধ্যক্ষ এম. শরিফুল ইসলাম

Editorial panel
প্রকাশিত অক্টোবর ১৭, ২০২৫
অধ্যক্ষ এম. শরিফুল ইসলাম

অধ্যক্ষ এম. শরিফুল ইসলাম গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের জন্মগ্রহণ করেন। পিতা মরহুম আব্দুর রশিদ ও মাতা মোছা তাহেরুন নেছা। সরকারি তিতুমীর কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর শিক্ষাক্ষেত্রে অধ্যাপনার মধ্য দিয়ে তার কর্ম জীবন শুরু হয়। দীর্ঘদিন যাবত শিক্ষার মান উন্নয়নে কাজ করার পাশাপাশি উত্তরবঙ্গের উন্নয়নে কাজ করে আসছেন। বর্তমানে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে প্রতিষ্ঠা করেছেন শিক্ষা নগর যা হবে বিশ্ব দরবারে জ্ঞানের একটি রাজ্য। অধ্যক্ষ এম শরিফুল ইসলাম প্রতিনিয়ত সৃষ্টি ও কর্মের মধ্যে নিয়োজিত আছেন।

তিনি বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির চেয়ারম্যান, বাংলাভিশন ট্রেনিং ইনস্টিটিউট এর চেয়ারম্যান, বাংলাদেশ মসজিদ ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং বাংলাদেশ এডুকেশন ক্লাবের চেয়ারম্যান।

তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর এর উদ্যোক্তাদের অন্যতম এবং তিনি রংপুরকে বিভাগ প্রতিষ্ঠার আন্দোলনে দীর্ঘদিন থেকে নেতৃত্ব দেন এবং রংপুরে প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থাপন করায় ভূমিকা রাখেন।

তিনি লেখালেখির সাথেও যুক্ত আছেন এবং অসংখ্য বই সম্পাদনা করেছেন। তার সম্পাদিত বইগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল : স্বনামধন্য শত জন, স্বপ্নময় সুন্দরগঞ্জের ইতিকথা, রঙ্গ রসে ভরপুর আমাদের রংপুর, ভাগ্য বিড়ম্বিত উত্তর বঙ্গ, শিক্ষার যত কথা, বাংলাদেশ শিক্ষা সংবাদ ইত্যাদি।

তিনি অনলাইন প্লাটফর্ম এডুকেশন নিউজ এর সাথে যুক্ত আছেন । এছাড়া বাংলাভিশন ও ওয়ার্ল্ড ভিশন নামে দুটি আন্তর্জাতিক জার্নাল ও তার সম্পাদনায় প্রকাশিত হয়।