বিশিষ্ট লেখক ও ভাষাসৈনিক মোঃ মুস্তাফিজুর রহমান ১৭ পৌষ ১৩৩৭ বাংলা, ১ জানুয়ারি ১৯৩১ খৃষ্টাব্দ টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলায় ফসল আন্দি গ্রামে ঐতিহ্যবাহী ডাক্তার বাড়ীতে জন্ম গ্রহন করেন।
১৯৪৮ সাল ময়মনসিংহ আনন্দ মোহন কলেজে ১৯৫২ সাল ঢাকায় ভাষা আন্দোলন এ জড়িত ছিলেন। জাতিসংঘে দাপ্তরিক কাজে বাংলা সন-তারিখ প্রচলন করার প্রস্তাবক এবং ” জাতিসংঘের দাপ্তরিক কাজে বাংলা তারিখ ব্যবহার করা হোক “/ “NCLUSION OF BANGLA DATE UN OFFICE “বইয়ের লেখক ।
ভাষাসৈনিক মোঃ মুস্তাফিজুর রহমান ৭ জুন ২০২৪, বাংলা ২৪ জৈষ্ঠ্য ১৪৩১, শুক্রবার সকাল ১০.৩০টায় ৯৩ বছর বয়সে ঢাকাস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন।