• ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই সফর, ১৪৪৮ হিজরি

আবদুর রহমান মল্লিক

Editorial panel
প্রকাশিত অক্টোবর ৪, ২০২৫
আবদুর রহমান মল্লিক

আবদুর রহমান মল্লিক

আবদুর রহমান মল্লিক একজন লেখক ও সাংবাদিক । সাংবাদিকতা ও লেখালেখির শুরু ছাত্র জীবন থেকেই। বাংলা ভাষা ও সাহিত্যে তিনি লাভ করেছেন স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি। তার দুটো কবিতার বই ‘সুখের অচিনপুর’ ও ‘রক্তে জেলেছে আগুন’। তিনি নিয়মিত প্রকাশনা সাহিত্য সংকলন সারেং এর সম্পাদক। শীর্ষস্থানীয় জাতীয় দৈনিকে তিনি সিনিয়র সাব হিসেবে আন্তর্জাতিক ডেস্ক, সেন্ট্রাল ডেস্ক, কান্ট্রি ডেস্ক, শিক্ষা জগত ও নারী পাতার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার জন্ম মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার বড়রা গ্রামে ।

নির্মল সাহিত্য চর্চা তার জীবনের লক্ষ্য । ইভানার চিঠি তার প্রথম উপন্যাস।