• ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

শরীফ তালুকদার

Editorial panel
প্রকাশিত আগস্ট ২৩, ২০২৬
শরীফ তালুকদার

শরীফ তালুকদার ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলায় জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই তিনি অত্যন্ত মেধাবী ছাত্র হিসেবে এলাকাতে সুপরিচিত ছিলেন। তিনি তার বাবা-মায়ের তৃতীয় সন্তান।

শরীফ তালুকদার তার উচ্চশিক্ষা সমাপ্ত করে সাংবাদিকতায় যুক্ত হন। দীর্ঘ প্রায় ২৫ বছর সাংবাদিকতা পেশার সাথে নিরবিচ্ছিন্নভাবে যুক্ত ছিলেন। এবং তিনি নিজেও দৈনিক কালান্তর নামে একটি গণমাধ্যম প্রতিষ্ঠা করেন । পরবর্তীতে তিনি অনলাইন গণমাধ্যম কালান্তর ডটকম প্রতিষ্ঠা করেন।

শরীফ তালুকদার সাংবাদিক সাংগঠনগুলোর সাথে তিনি ওতপ্রোতভাবে জড়িত। শরীফ তালুকদার ঢাকা সাংবাদিক ইউনিয়নের একজন সম্মানিত সদস্য। এছাড়াও তিনি সহ-সম্পাদকদের সংগঠন ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের ও একজন সদস্য। তিনি উভয় সংগঠনেই বিভিন্ন সময় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং উল্লেখযোগ্য সংখ্যক ভোটারদের সমর্থন পেয়েছেন।

জনপ্রিয় প্রাইভেট টেলিভিশন এটিএন বাংলা, বাংলা টিভি এবং বাংলাদেশ টেলিভিশন সহ বিভিন্ন চ্যানেলে বিভিন্ন সময়ে বিভিন্ন টকশো সাংস্কৃতিক অনুষ্ঠান ও ম্যাগাজিন অনুষ্ঠান সহ বিভিন্ন প্রোগ্রাম তার পরিচালনা ও পরিকল্পনায় অনুষ্ঠিত হয়

শরীফ তালুকদার কালান্তর ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি বহু সামাজিক সংস্কৃতি সংগঠনের সাথে যুক্ত আছেন।

তিনি পেশাগত কাজে ও ভ্রমণ সূত্রে পৃথিবীর বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন। এর মধ্যে অন্যতম হলো মালয়েশিয়া সিঙ্গাপুর নেপাল ভুটান থাইল্যান্ড ও ভারত উল্লেখযোগ্য