• ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই সফর, ১৪৪৮ হিজরি

ড. মোঃ মফিজুর রহমান

Editorial panel
প্রকাশিত সেপ্টেম্বর ১৬, ২০২৫
ড. মোঃ মফিজুর রহমান

ড. মফিজুর রহমান ১৯৮২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগ থেকে স্নাতকে দ্বিতীয় শ্রেণিতে প্রথম স্থান এবং ১৯৮৩ সালে প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে ২০০১ সালে নেদারল্যান্ডসের ম্যাসট্রিক্ট স্কুল অব ম্যানেজমেন্ট থেকে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ডিগ্রি এবং ২০০৬ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এনভায়রনমেন্টাল স্টাডিজ বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

এছাড়াও তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রাইভেট পরীক্ষার্থী হিসেবে ১৯৯৯ সালে এলএলবি ডিগ্রি অর্জন করেন।

ড. মফিজুর রহমান ১৯৮৮ সালে বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হিসেবে যোগ দেন। ৩২ বছরের দীর্ঘ কর্মজীবনে তিনি মাঠ প্রশাসনের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন ছাড়াও নৌ পরিবহন মন্ত্রণালয়, পরিবেশ ও বন মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং বঙ্গভবনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। 

এছাড়া বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি)-এর পরিচালক, সৌদি আরবের জেদ্দায় হজ কাউন্সেলর এবং ইতালির রোমে বাংলাদেশ দূতাবাসের ইকোনমিক কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইতালির রোমে দায়িত্ব পালনের সময় তিনি Group of 77, Rome Chapter-এর চেয়ারপারসন হিসেবে দুই বছর দায়িত্ব পালন করেছেন। 

২০১৮ সালের ২৬ ফেব্রুয়ারি থেকে তিনি শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক)-এর মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন শেষে গত ১ সেপ্টেম্বর থেকে অবসরোত্তর ছুটি (পিআরএল) ভোগরত রয়েছেন। বিটাক-এর মহাপরিচালক হিসেবে তিনি এসএমই ফাউন্ডেশনের পরিচালক পর্ষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।

সরকারি দায়িত্বের পাশাপাশি প্রশিক্ষণে অংশ নিতে তিনি বিশ্বের ৪৬টি দেশ ভ্রমণ করেছেন।