• ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

ইথান স্পন্দন – Ethan Spondon

Editorial panel
প্রকাশিত আগস্ট ২, ২০২৬
ইথান স্পন্দন – Ethan Spondon

ইথান স্পন্দন (Ethan Spondon) ২৫ সেপ্টেম্বর ২০১৮ সালে ঢাকায় বারডেম মা ও শিশু জেনারেল হাসপাতালে জন্মগ্রহণ করে। তার গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলায়। মাত্র দুই বছর নয় মাস বয়সে ঢাকার স্বনামধন্য ইংলিশ মিডিয়াম স্কুল এজি চার্জ স্কুলে ২০২১ সালের জুলাই মাসে প্লে গ্রুপে ভর্তি হয়। অল্প বয়সে স্কুলে ভর্তি হলেও ইথান লেখাপড়ায় অত্যন্ত মনোযোগী এবং মেধাবী ছাত্র হিসেবে অতি অল্প সময়েই স্কুলে সবার নজর কাড়ে। স্কুলের প্রতিটি পরীক্ষায় সে সর্বোচ্চ নাম্বার পায়। বর্তমানে সে এজি চার্চ স্কুলে তৃতীয় শ্রেণীতে অধ্যায়নরত। স্কুলে ভর্তি হওয়ার পর থেকে প্রতি ক্লাসে সে প্রথম স্থান অধিকার করে।

শুধু স্কুলের একাডেমিক পড়াশোনা নয় পাশাপাশি সে খেলাধুলা, শরীর চর্চা, চিত্রাংকন, মিউজিক শেখা ও প্রোগ্রামিং চর্চা করে। তার শেখা প্রথম কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হলো, আমেরিকার এম আই টি ল্যাবের ব্লক বেইজড কোডিং “স্ক্র্যাচ প্রোগ্রামিং” । স্ক্র্যাচ প্রোগ্রামিংয়ের পর সে ওয়েবসাইট ডেভেলপমেন্ট ল্যাঙ্গুয়েজ এইচটিএমএল শেখা শুরু করেছে। এছাড়াও প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার এলাস্ট্রেটরে সে দক্ষ হয়ে উঠছে। কম্পিউটার বিজ্ঞানের প্রতি তার ও তার পরিবারের বিশেষ আকর্ষণ থাকায়, ছোট থেকেই কম্পিউটারের বিভিন্ন জটিল বিষয়ে নিয়মিত চর্চার মাধ্যমে সে দক্ষ হয়ে উঠছে। এসব ই সম্ভব হচ্ছে তার বিদুষী মায়ের আকাঙ্ক্ষা ও অনুপ্রেরণায়। ভবিষ্যতে সে কম্পিউটার প্রোগ্রামিং নিয়ে উচ্চতর পড়াশোনা করতে আগ্রহী। শুধু কম্পিউটার প্রোগ্রামিংই নয়, আন্তর্জাতিক ভাষা ইংরেজি সহ বিভিন্ন ভাষায় সে দক্ষ হয়ে উঠছে। বাংলা ইংরেজির পাশাপাশি সে এখন বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ভাষা ফ্রেন্চ ভাষা শিখছে। ভবিষ্যতে সে জার্মান ভাষা শিখে জার্মানিতে কম্পিউটার প্রযুক্তির উপর উচ্চশিক্ষা অর্জনের স্বপ্ন দেখছে।

ইথান স্পন্দনের (Ethan Spondon) বৃত্তান্ত লিখেছেন শরীফ মোহাম্মদ মাসুম