• ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই সফর, ১৪৪৮ হিজরি

ড. মো. সাখাওয়াত হোসেনের সম্মানসূচক ডক্টরেট ডিগ্রী লাভ

Editorial panel
প্রকাশিত ডিসেম্বর ১৬, ২০২৫
ড. মো. সাখাওয়াত হোসেনের সম্মানসূচক ডক্টরেট ডিগ্রী লাভ

বরিশালের কৃতি সন্তান বিশিষ্ট লেখক ও ব্যবসায়ী ড. মো. সাখাওয়াত হোসেনের সম্মানসূচক ডক্টরেট ডিগ্রী লাভ করেছেন ।

ড. মো. সাখাওয়াত হোসেন ইনুভেটিভ ম্যানেজমেন্ট ও লিডারশিপে ফিল্ডে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন ।  গত ১৪ই ডিসেম্বর আমেরিকান ইস্ট কোয়াস্ট বিশ্ববিদ্যালয় তাকে এ সম্মাননা দিয়েছে ।  বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক জাঁকজমক অনুষ্ঠানের মাধ্যমে ড. মো. সাখাওয়াত হোসেন কে এ সম্মান সূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেন ।  প্রথমেই তাকে মঞ্চে আহবান করা হয় এবং ফুলেল শুভেচ্ছা জানানো হয় ।  অতঃপর তাকে কনভোকেশন গাউন পরিধান করা হয়। তারুণ্যের উদ্দীপনায় উদ্দীপ্ত ডঃ সাখাওয়াত হোসেন দেশ-বিদেশ থেকে আরো বহু অ্যাকাডেমীক ও সামাজিক সম্মাননা পেয়েছেন।  কনভোকেশন প্রোগ্রাম শেষে আগত অতিথিরা নৈশ ভোজের মাধ্যমে আপ্যায়িত হয়।

উল্লেখ্য যে সাখাওয়াত হোসেন ১৫ মে ১৯৮০ সালে বরিশাল জেলার উজিরপুর উপজেলার দক্ষিণ মোরাকাঠী গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মো. আব্দুর রাজ্জাক মিয়া একজন সরকারি চাকুরিজীবী ছিলেন এবং মাতা বেগম শামসুন নাহার একজন গৃহিণী। তিন ভাইবোনের মধ্যে তিনি সর্বকনিষ্ঠ।

বামরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তার শিক্ষাজীবনের শুরু ।  ড. মো. সাখাওয়াত হোসেন আল-হেলাল একাডেমী প্রি-ক্যাডেট স্কুল থেকে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন।  এবং বামরাইল এবি ইনস্টিটিউট থেকে ১৯৯৫ সালে এসএসসি পাশ করেন। ১৯৯৭ সালে শেরে বাংলা ডিগ্রি কলেজ থেকে এইচএসসি এবং বিএম কলেজ, বরিশাল থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ডিগ্রি লাভ করেন। পরে উচ্চশিক্ষার জন্য তিনি সাইপ্রাসে যান এবং ইউরো সিটিএল একাডেমি থেকে আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নে মাস্টার্স এবং ইউরোপিয়ান ইউনিভার্সিটি অফ লেফকে থেকে ট্যুরিজম ম্যানেজমেন্টে ডিপ্লোমা সম্পন্ন করেন।