যে মানুষের অন্তর জুড়ে কেবল মানুষের ভালোবাসা বিদ্যমান, যার শব্দ মালায় ধ্বনিত হয় দুঃখি মানুষের আর্তনাদ তিনিই মানবদরদী প্রকৃত মানুষ। এমনি একজন সফল জনপ্রতিনিধি, বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক, শিক্ষানুরাগী, মানবতাবাদী জনপ্রিয় মানুষ চট্টগ্রাম সিটি কর্পোরেশন ২৩নং উত্তর পাঠানটুলি ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ জাবেদ।
যিনি নিজ জীবনের স্বণার্লী দিন গুলো নিস্বার্থভাবে অতিবাহিত করেছেন মানুষের জন্য। তিনি তার জীবনের দীর্ঘসময় চসিক ২৩নং উত্তর পাঠানটুলি ওয়ার্ডের একজন সেবক ও সফল জনপ্রতিনিধি হিসেবে মানুষের সেবায় অতিবাহিত করেছেন। বাকি জীবনটাও মানুষের কল্যাণে কাজ করে যেতে চান এই মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিতি লাভ করা কাউন্সিলর মোহাম্মদ জাবেদ। ছাত্র জীবন থেকেই তিনি রাজনীতির সাথে জড়িত ছিলেন। সেই সূত্রেই মানুষের কাছে থেকে মানুষের সেবা করাকেই তার জীবনের মূল কাজে পরিণত করেছেন। দুঃস্থ অসহায় মানুষের কাছে থেকে অনুভব করেন তিনি তাদের কষ্টের আর্তি। জনকল্যাণ মূলক কাজের ভেতর তিনি ভুলে যান নিজের ব্যাক্তি জীবনের কথা। নানা দুর্যোগের সময় মানুষের দ্বারে দ্বারে গিয়ে সাহায্য করেন। সৃষ্টিশীল যে কোন কাজকে জীবনের অন্যতম ব্রত মনে করেন তিনি। তিনি চাইলে উন্নত জীবনে যাপনে তার জীবন অতিবাহিত করতে পারতেন। থাকতে পারতেন বিশ্বের সবচেয়ে বেশী ধনী দেশে। সব সুযোগ সুবিদা থাকতেও তিনি কিন্তু তা করেননি। তিনি বেছে নিয়েছেন তার ওয়ার্ডের সাধারণ মানুষের অকৃত্রিম ভালোবাসার আতুর ঘরকে। তিনি মনে করেন তার ওয়ার্ডের জনগণই তার পরিবারের মানুষ। এই করোনা মহামারীর সময় যেখানে অনেক জনপ্রতিনিধি থেকে শুরু করে, পরিবারের আপন মানুষ থেকে শুরু করে অনেক ডাক্তার, অনেক রাজনীতিবিদরা মানুষের পাশে না থেকে নিজেকে নিরাপদ রাখতে চেষ্টায় ছিলো ঠিক সেইখানে কাউন্সিলর মোহাম্মদ জাবেদ তার ওয়ার্ডের মানুষের পাশে থেকে তাদের সুখ দুঃখের সাথী হয়েছেন দিনরাত না ভেবে। তিনি সরকারি বরাদ্দের পাশাপাশি তার নিজস্ব অর্থায়নে রেকর্ড পরিমান উপহার সামগ্রী বিতরণ করেছেন তার এলাকায়। বলা হচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে ২৩নং ওয়ার্ডের জনসাধারণই সবচেয়ে বেশী সাহায্য সহযোগিতা পেয়েছে জনপ্রতিনিধির কাছ থেকে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন ২৩নং উত্তর পাঠানটুলি ওয়ার্ডের স্কুল, মাদ্রাসা, মসজিদ, মন্দির,শিক্ষা,স্বাস্থ্য, শিল্প, সাহিত্য, সাংস্কৃতি, ক্রীড়া অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন তাঁরই প্রচেষ্ঠার ফল। তাঁর হৃদয় জুড়ে শুধুই ২৩নং উত্তর পাঠানটুলি ওয়ার্ড। তাই তো উত্তর পাঠানটুলি ওয়ার্ডবাসী আজ গর্বিত। এ জীবনের সকল সফলতার মুলে রয়েছে তাঁর বুদ্ধিমত্তা, ধের্য্যর সাথে এগিয়ে চলা, সিদ্ধান্তে অবিচলতা, প্রতিকূলতা মোকাবেলা করার অতুলনীয় শক্তি ও সাহস, জনগণের সঠিক মূল্যায়নের ক্ষমতা, অসীম সাহসীকতা, মানবিকতা, ও আত্মপ্রত্যয়ের মাধ্যমে দায়িত্ব পালন। অসম্ভব কে সম্ভব করেছেন তিনি বিভিন্ন উন্নয়ন অবকাঠামো বাস্তবায়নের মাধ্যমে।
কর্মীর প্রতি তাঁর আন্তরিক নির্ভেজাল ভালোবাসাপূর্ণ উৎসর্গ এক বিরল দৃষ্টান্ত স্হাপন করেছেন তিনি। এ জনপ্রতিনিধি ইতিমধ্যে রাজনীতিতে একজন পরিক্ষিত, নিঃস্বর্থবান, ত্যাগী, কর্মপরায়ণ, স্পষ্টবাদী, ব্যাক্তিগত জীবনের একজন সাহসী মানুষ হিসেবে পরিচিত ও সকলের কাছে সমাদৃত হয়েছেন। বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধা-দারিদ্র, শোষণ মুক্ত স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে জননেত্রী শেখ হাসিনা এবং সরকারের নির্দেশনা মোতাবেক তিনি সরকারি বরাদ্দের পাশাপাশি তার নিজস্ব অর্থায়নে তার এলাকায় করেছেন অসংখ্য উন্নয়ন কর্মকাণ্ড।