• ৩১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

আনোয়ার হোসেন হেলাল

Editorial panel
প্রকাশিত সেপ্টেম্বর ১৭, ২০২৫
আনোয়ার হোসেন হেলাল

আনোয়ার হোসেন হেলাল ১২ জুলাই ১৯৬৪ সালে নওগাঁর রাণীনগরে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম আজিম উদ্দীন সরদার খট্টেশ্বর রাণীনগর ইউনিয়নের সফল সদস্য ও চেয়ারম্যান ছিলেন এবং ১৯৭১ সালে রাণীনগর থানা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ ছিলেন ।
আনোয়ার হোসেন হেলাল এমপি , রাজনৈতিক জীবনে রাণীনগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ন- সাধারণ সম্পাদক পরে সহ-সভাপতি বর্তমানে সভাপতি পদে আছেন। তিনি ২০০৯–২০১৪ মেয়াদে ও ২০১৯–২০২০ মেয়াদে দুই বার রাণীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। ২০০৩ সালে তিনি খট্টেশ্বর রাণীনগর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন
২৭ জুলাই ২০২০ সালে নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য ইসরাফিল আলম মৃত্যুবরণ করলে শূন্য আসনে ১৭ অক্টোবর ২০২০ সালের উপ-নির্বাচন তিনি বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন পান এবং সংসদ সদস্য নির্বাচিত হন।২০২১ সালে উপজেলা সম্মেলনে রাণীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বচিত হন এছাড়াও তিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ।