• ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৫শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সাংবাদিক এ ইউ এম ফখরুদ্দীনের ৫ম মৃত্যুবার্ষিকী

Editorial panel
প্রকাশিত অক্টোবর ২৪, ২০২৫
সাংবাদিক এ ইউ এম ফখরুদ্দীনের ৫ম মৃত্যুবার্ষিকী

বিশিষ্ট সাংবাদিক এ ইউ এম ফখরুদ্দীনের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার (২৪ অক্টোবর)। ফখরুদ্দিন ১৯৫৮ সালে ‘কচি কাঁচার আসর’র আহ্বায়ক হিসেবে সাংবাদিকতা জীবনের সূচনা করেন। তিনি তৎকালীন দৈনিক দ্য পাকিস্তান অবজারভার এবং দ্য মর্নিং নিউজ পত্রিকায় অসংখ্য প্রবন্ধ লিখেন। পরবর্তীতে দেশের বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন বিশিষ্ট এই সাংবাদিক। ১৯৬৯ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত তিনি লন্ডনের দ্য ডেইলি মিরর-এর সংবাদদাতা ছিলেন।

শেক্‌সপিয়ারের ‘সনেট’-এর বাংলা অনুবাদ তার স্নাতক ডিগ্রি সম্পন্ন করার আগেই প্রকাশিত হয়। খ্যাতনামা ব্রিটিশ সাংবাদিক ও লেখক জন পিলজার তাঁর বিখ্যাত বই Heroes-এ ফখরুদ্দিন সম্পর্কে প্রায় তিন পৃষ্ঠা উৎসর্গ করেছিলেন, যেখানে তার একটি ছবিও সংযুক্ত ছিল। সমসাময়িক বিশ্বঘটনার প্রত্যক্ষ বিবরণ এই বইয়ে তুলে ধরা হয়েছে। বইটি প্রথম প্রকাশিত হয় লন্ডনের জনাথন কেপ থেকে ১৯৮৬ সালে এবং পরে প্যান বুকস লিমিটেড, লন্ডন থেকে ১৯৮৯ সালে।

পরবর্তীতে তিনি সাপ্তাহিক হলিডে পত্রিকার সহযোগী সম্পাদক হিসেবে মৃত্যুর আগ পর্যন্ত দায়িত্ব পালন করেন।