• ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

মুহাম্মদ ফয়জুর রহমান

Editorial panel
প্রকাশিত সেপ্টেম্বর ২০, ২০২৫
মুহাম্মদ ফয়জুর রহমান

মোঃ ফয়জুর রহমান এসজিপি, বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি বাংলাদেশ সেনাবাহিনীর একজন লেফট্যানেন্ট জেনারেল। তিনি সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল।

ফয়জুর ২১ ডিসেম্বর ১৯৯০ সালে ২৩তম বিএমএ লং কোর্সের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন।[১] মেজর জেনারেল পদে পদোন্নতির আগে তিনি পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি সেনানিবাসে নিয়োগ পান। তিনি ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে ২০৩ পদাতিক খাগড়াছড়ি সেনা অঞ্চলের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।[২] তিনি সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের সিনিয়র ইন্সট্রাক্টর (এসআই) এবং ফ্যাকাল্টি মেম্বার এবং এনডিসিতে ওয়ার কোর্সের ডিরেক্টরিং স্টাফ এবং ফ্যাকাল্টি মেম্বার ছিলেন। জিওসি থাকাকালীন ৬৬ পদাতিক ডিভিশন নোয়াখালীর স্বর্ণদ্বীপে “জয়েন্ট ম্যানুভার এক্সারসাইজ-২০২২” নামে মহড়ার আয়োজন করে। ফয়জুর রহমান বাংলাদেশ সেনাবাহিনী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।[৩]

সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের ২৮ তম কমান্ড্যান্ট। এখানে যোগদানের আগে তিনি ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি, বাংলাদেশ সেনাবাহিনী এবং রংপুর সেনানিবাসের এরিয়া কমান্ডার ছিলেন।[৪]

২০২৪ সালের ১২ আগস্ট তিনি ডিজিএফআইয়ের মহাপরিচালক হন। ১৪ অক্টোবর ২০২৪ সালে তাকে লেফট্যানেন্ট জেনারেল হিসেবে পদোন্নতি দিয়ে কোয়ার্টার মাস্টার জেনারেল করা হয়