• ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৫শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সাইদুর রহমান লিটন

Editorial panel
প্রকাশিত সেপ্টেম্বর ১৭, ২০২৫
সাইদুর রহমান লিটন

গতানুগতিক কোন রাজনীতিবিদ নয় বরং সাধারণ মানুষের সেবক হওয়ার প্রত্যাশা ব্যক্ত করে সর্বসাধারণের উদ্দেশ্যে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বেলজিয়াম বিএনপির সভাপতি এবং কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাইদুর রহমান লিটন বলেন, সৃষ্টির সেবার মধ্য দিয়ে সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জন করা যায়।মানুষের সেবা করা অন্যতম একটি ইবাদত।সেজন্যই নেতা হতে নয় আমি দেবিদ্বারে এসেছি জনগণের সেবক হতে।
শনিবার (৩০ আগস্ট) দেবিদ্বারের এলাহাবাদ ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে সাইদুর রহমান লিটন আরো বলেন,ফ্যাসিস্ট সরকারের আমলে এই দেবিদ্বারে উল্লেখযোগ্য কোনো উন্নতি হয়নি,সবাই ছিল লুটপাট নিয়ে ব্যস্ত।এ সময় দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে লিটন বলেন,আগামীতে বিএনপি সরকার গঠন করলে দেবিদ্বারের চিত্র পাল্টিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ।