• ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

শারমিন সুলতানা

Editorial panel
প্রকাশিত সেপ্টেম্বর ১৬, ২০২৫
শারমিন সুলতানা

একজন সাধারন চাকরিজীবি হওয়ার স্বপ্ন দেখতেন শারমিন সুলতানা।  বর্তমানে তিনি একজন নারী উদ্যেক্তা। কাজ করছেন নকশীকাঁথা ও সব ধরনের মসলা নিয়ে। কেন এসব পণ্য নিয়ে আপনি কাজ করতে আগ্রহী হলেন এমন প্রশ্নের জবাবে শারমিন সুলতানা দৈনিক সকালের সময়কে বলেন, ছোট বেলা থেকে শেলাইটা খুব ভাল পারতাম। তাই এটা নিয়েই শুরু করেছি। মসলা সব বাসাতেই প্রয়োজন, তাই মসলা নিয়ে শুরু করেছি।

 
শারমিন সুলাতানার উদ্যোগের নাম ‘ফারহান অনলাইন শপিং’। প্রতিষ্ঠা করেন ২০২০ সালে। পণ্যের বিশেষত্ব সম্পর্কে  শারমিন জানান, মসলা সবসময় গুণগত মান ঠিক রেখে একদম ফ্রেশ মসলা সরবরাহ করা হয়। নকশীকাঁথা অনেক বড় করা হয়। সেইসাথে রং উঠবে না এমন নিশ্চয়তা দেয়া হয়। ফারহান অনলাইন শপিং এর গ্রাহক অনলাইনে সারা দেশেই আছে। প্রতিষ্ঠান বড় করতে শারমিন সুলতানা ইতোমধ্যেই ২ জন কর্মচারি রেখেছেন। আরও বেশি সংখ্যক কর্মী দিয়ে কাজ করানোর উদ্যোগ গ্রহণ করছেন।

উদ্যোক্তা হিসেবে অনলাইনে ব্যবসা করতে গিয়ে উদ্যোক্তা প্লার্টফর্ম ইপি থেকে আপনি কেমন সুবিধা পান? এমন প্রশ্নের জবাবে শারমিন সুলতানা বলেন, যা পেয়েছি তাতেই আমি খুশি। ভালবাসার জায়গা থেকে কিছু আশা করিনা, ভালবাসা ছাড়া। এছাড়াও তিনি পরামর্শ দেন শিক্ষিত প্রতিনিধি নিতে হবে। মানে কোয়ালিটি আরও দেখতে হবে। ইপিকে বাংলাদেশের শীর্ষ স্থানে নেয়ার জন্য লোন ও অনুদানের ব্যবস্থা করতে হবে।

শারমিন সুলতানার বাবার নাম হারুন আল রশিদ ও মায়ের নাম চাঁদ সুলতানা।  ছোটবেলা কেটেছে বরগুনা জেলায়। পড়াশোনা করেছেন বাউফল থানায়। তাঁর স্বামীর নাম ইব্রাহীম খলিল। পরিবারে তাঁর ৩ সন্তান রয়েছে। বর্তমানে তিনি পটুয়াখালীতে অবস্থান করে তাঁর ব্যবসা পরিচালনা করেছেন।