• ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই সফর, ১৪৪৮ হিজরি

নাসরীন গীতি

Editorial panel
প্রকাশিত আগস্ট ১৬, ২০২৫
নাসরীন গীতি

নাসরীন বেগম গীতি একজন জ্যেষ্ঠ সাংবাদিক, যিনি প্রায় ২৫ বছর ধরে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় সুনামের সাথে কর্মরত আছেন। তিনি বাংলাভিশনের জন্মলগ্ন থেকে ১৬ বছর ধরে বার্তা বিভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। নাসরীন গীতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন এবং পেশাজীবনে সাংবাদিকতাকেই বেছে নিয়েছেন।

নাসরীন গীতি ১৯৭৯ সালের ১ অক্টোবর নরসিংদী জেলার শাহেপ্রতাব গ্রামে জন্ম গ্রহন করেন। তার বাবার নাম মো. মতিউর রহমান, তিনি পেশায় একজন ব্যবসায়ি ও মায়ের নাম নাজমা বেগম । তার মা ছিলেন একজন গৃহিণী। নাসরীন গীতিরা পাঁচ ভাই বোন। পাঁচ ভাই বোনের মধ্যে নাসরীন গীতি তৃতীয়।

তিনি ছোটবেলা থেকেই লেখালখি পছন্দ করতেন বিশেষ করে কবিতার প্রতি আগ্রহী ছিলেন এবং তার প্রথম ছড়া ১৯৮৯ সালে দৈনিক ইত্তেফাকের শিশুদের পাতায় প্রকাশিত হয়।পরবর্তীতে কবিতার খাতাতেই জমতে থাকে ছড়া, কবিতা। তিনি কবিতা ও ছড়ার মাধ্যমে সমসাময়িক বিষয় তুলে ধরেছেন। তার প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে “ঘর বসতি” ও “খোলস”, এবং কলাম সংকলন “অসঙ্গতি দূরে থাক”। এছাড়া তিনি বিভিন্ন যৌথ গ্রন্থেও অংশগ্রহণ করেছেন।

ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের মা এবং তার জীবনসঙ্গী নাজমুল হাসান একজন ব্যবসায়ী ও সাংস্কৃতিক কর্মী। তার স্বপ্ন একটি সুখী, সমৃদ্ধ ও সুশৃঙ্খল বাংলাদেশ গড়ে তোলা। বর্তমানে তিনি রাজধানীর টিকাটুলিতে বসবাস করছেন এবং তার পৈতৃক নিবাস নরসিংদী জেলার শাহেপ্রতাব গ্রামে।